TruthOrRumor স্বতন্ত্র ফ্যাক্ট চেক ডেস্ক

স্বাধীন যাচাই ডেস্ক

TruthOrRumor

ভাইরাল দাবি, রাজনৈতিক বক্তব্য, স্বাস্থ্য বিষয়ক পোস্ট এবং আর্থিক গুজব ছড়িয়ে পড়ার আগে আমরা সেগুলো যাচাই করি।

ফেসবুক, ইনস্টাগ্রাম কি এবার পেইড? মেটার নতুন সাবস্ক্রিপশন নিয়ে যা জানা গেল

Meta নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করলেও Facebook, Instagram ও WhatsApp আগের মতোই ফ্রিতে ব্যবহার করা যাবে। অতিরিক্ত কিছু ফিচারের জন্য থাকছে আলাদা ...

২৯ মে, ২০২৬ Updated ২৯ মে, ২০২৬
Share
সত্য
ফেসবুক, ইনস্টাগ্রাম কি এবার পেইড? মেটার নতুন সাবস্ক্রিপশন নিয়ে যা জানা গেল
Photo: TruthOrRumor

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম Facebook, Instagram ও WhatsApp নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান Meta সম্প্রতি বিভিন্ন “প্রিমিয়াম সাবস্ক্রিপশন” সুবিধা চালুর ঘোষণা দেওয়ার পর অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে, এবার কি এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে টাকা লাগবে?

তবে বাস্তবতা হলো, সাধারণ ব্যবহারকারীদের জন্য Facebook, Instagram ও WhatsApp আগের মতোই ফ্রিতে ব্যবহার করা যাবে। Meta মূলত অতিরিক্ত কিছু সুবিধার জন্য নতুন “Plus” ও “Premium” সাবস্ক্রিপশন প্ল্যান চালু করছে।

জানা গেছে, Facebook Plus ও Instagram Plus-এর মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ ডলার এবং WhatsApp Plus-এর জন্য ২.৯৯ ডলার। এসব প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন প্রোফাইল কাস্টমাইজেশন, প্রিমিয়াম থিম, বিশেষ স্টিকার, সুপার রিঅ্যাকশন এবং স্টোরি ইনসাইটসের মতো অতিরিক্ত ফিচার।

এছাড়া কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে “Meta One Essential” ও “Meta One Advanced” প্ল্যান, এতে ব্লু টিক, অতিরিক্ত নিরাপত্তা, বেশি রিচ, সার্চ র‍্যাংকিং উন্নতি এবং রিলস বুস্টের মতো সুবিধা দেওয়া হবে। অন্যদিকে Meta AI ব্যবহারকারীদের জন্যও থাকছে আলাদা সাবস্ক্রিপশন সুবিধা। “Meta One Plus” ও “Meta One Premium” প্ল্যানে উন্নত AI ইমেজ ও ভিডিও জেনারেশনসহ আরও শক্তিশালী AI টুল ব্যবহারের সুযোগ থাকবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, Meta মূলত Telegram Premium, Snapchat Plus ও X Premium-এর মতো সাবস্ক্রিপশন মডেলের দিকেই এগোচ্ছে। তবে এটি বাধ্যতামূলক নয়। যারা অতিরিক্ত ফিচার চান, শুধুমাত্র তারাই অর্থের বিনিময়ে এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ, Facebook, Instagram ও WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে না কিংবা ব্যবহার করতে বাধ্যতামূলকভাবে ডলার খরচ করতে হবে না, এমন দাবিগুলো বিভ্রান্তিকর।